এগিয়ে গিয়েও জিততে পারল না মোহামেডান

এগিয়ে গিয়েও জিততে পারল না মোহামেডান

মোহামেডান সেই লক্ষ্যে এগিয়েও গিয়েছিল। ম্যাচের প্রাধান্য ছিল আলফাজ আহমেদের দলেরই। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় জয় পায়নি সাদা–কালোরা। অন্যদিকে শেখ রাসেল যে সাদামাটা মানের ফুটবল আজ খেলেছে, তাতে তারা হয়তো ড্রয়েই খুশি থাকবে ১–১ ড্র শেষে। গোটা ম্যাচে একটা সুযোগই পেয়েছে শেখ রাসেল, সেটিই তারা গোলে পরিণত করতে পেয়েছে। মোহামেডানের রক্ষণও ওই একবারই মনোযোগ হারায়। তারই খেসারত দিতে হয়েছে ঐতিহ্যবাহী দলটিকে।

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আজ প্রিমিয়ার লিগে প্রথম পয়েন্ট পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। রহমতগঞ্জের সঙ্গে ২–২ গোলে ড্র করেছে তারা। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে ১৭ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে এগিয়ে গিয়েছিল ব্রাদার্স। গোল করেন উজবেকিস্তানের ফরোয়ার্ড ওতাবেক ভালিজনভ। ২৫ মিনিটেই সমতায় ফেরে রহমতগঞ্জ। রাজনের ক্রস থেকে গোল করেন বোয়েটেং।

ব্রাদার্স অবশ্য ৬৭ মিনিটে আবারও এগিয়ে গিয়েছিল। মিসরের মিডফিল্ডার মোস্তফা মাহমুদের পাস থেকে দারুণ এক সুযোগসন্ধানী গোল করেন বদলি নামা মাহবুবুর রহমান। ৮৮ মিনিট পর্যন্ত ২–১ গোলে এগিয়ে থাকা ব্রাদার্স যখন প্রথম জয়ের স্বপ্ন দেখছে, ঠিক তখনই রক্ষণের ভুলে রহমতগঞ্জকে সমতায় ফেরান সামিন।

Scroll to Top