স্কোরবোর্ডে নিউজিল্যান্ডের রান যখন ৭২ তখনই বৃষ্টি নামে মাউন্ট মঙ্গানুইয়ে। মাঝে একবার থেমে গেলেও আবার তীব্র হয় বৃষ্টি। গুড়ি গুড়ি বেরসিক বৃষ্টি আর না থামায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্তই ঘোষণা করতে হলো আম্পায়ারদের।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে মুখোমুখি হয় নিউজিল্যান্ড ও বাংলাদেশ। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত।
এদিন আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস ছিল। খেলা হয়েছে ১১ ওভার। এরপরেই বৃষ্টির কারণে মাঠ থেকে উঠে যেতে হয় দু’দলের খেলোয়াড়দের।
টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম। ওপেনার ফিন অ্যালেনকে ২ রানেই সাজঘরে ফেরত পাঠান তিনি। পরে টিম শেইফার্ট ও ড্যারেল মিশেলের জুটি ভাঙেন তানজিম সাকিব।
বিস্তারিত আসছে…




