তাঁরা দুজনই বিএনএম প্রার্থী মোহাম্মদ শরীফ বাদশাহর পক্ষে কাজ করেন। এরপর ফোন দেন মোহাম্মদ শরীফ বাদশাহ। তিনজনই ফোনে অকথ্য ভাষায় গালমন্দ করার পাশাপাশি এলাকা থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন। একজন সংসদ সদস্য পদপ্রার্থীর কাছে এ ধরনের ভাষা আশা করেননি বলে জানান মো. জসিম উদ্দিন। নৌকার গণজোয়ার ঠেকাতে মোহাম্মদ শরীফ বাদশাহ আওয়ামী লীগ নেতাদের হুমকি দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
সম্মেলনে শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওচমান সরওয়ার বলেন, বুধবার রাতে তাঁকেও ফোন করে তাঁর মাকে ধরে গালাগালিসহ হুমকি দেন মোহাম্মদ শরীফ বাদশাহ। গতকাল এসব কথাবার্তার অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক সাজেদুল করিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম ছমি উদ্দিন, সাধারণ সম্পাদক ও মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আবু হায়দার, কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক রবিউল আলম প্রমুখ।




