নেতানিয়াহুকে স্থায়ী যুদ্ধবিরতির জন্য ম্যাক্রোর ফোন | চ্যানেল আই অনলাইন

নেতানিয়াহুকে স্থায়ী যুদ্ধবিরতির জন্য ম্যাক্রোর ফোন | চ্যানেল আই অনলাইন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে গাজা পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছেন তার ঘনিষ্ঠ মিত্র ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। গাজায় বেসামরিক প্রাণহানি এবং জরুরি মানবিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছে গভীর উদ্বেগ প্রকাশ করে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গতকাল ২৮ ডিসেম্বর বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে টেলিফোনে আলাপকালে এই দাবি জানান ফরাসি প্রেসিডেন্ট। এছাড়াও ফ্রান্স আগামী দিনগুলোতে জর্ডানের সহযোগিতায় গাজায় মানবিক কার্যক্রম পরিচালনা করবে এবং সেখানে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলি সহিংসতা ও নতুন বসতি স্থাপন বন্ধে কার্যক্রম পরিচালনা করবে বলে জানান তিনি।

Bkash

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, ফোনে কথা বলার সময়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নৌপথের স্বাধীনতা রক্ষায় ফ্রান্সের সম্পৃক্ততা এবং লেবাননের সাথে ইসরায়েলের সীমান্তে নিরাপত্তা পুনরুদ্ধারে সহায়তার ইচ্ছে প্রকাশের জন্যে ম্যাক্রোকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ফিলিস্তিনি সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ২৫০ জনকে জিম্মি হিসেবে আটক করে এবং এই হামলায় ১ হাজার ১৪০ জন ইসরায়েলি নিহত হয়। এরপর হামাসকে পুরোপুরি ধ্বংস করার অঙ্গীকার করে ইসরায়েল। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় এই পর্যন্ত ২১ হাজার ১১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Reneta JuneReneta June
Scroll to Top