নির্বাচনী সংঘাতে পুলিশের মামলায় আসামি আ.লীগের নেতা-কর্মীরা

নির্বাচনী সংঘাতে পুলিশের মামলায় আসামি আ.লীগের নেতা-কর্মীরা

এ ঘটনায় আজ পুলিশের পক্ষ থেকে করা মামলার এজাহারে বলা হয়, মুখোমুখি হলে সংঘর্ষের কথা চিন্তা করে নৌকার কর্মীদের মিছিল করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয় পুলিশের পক্ষ থেকে। কিন্তু নৌকার কর্মীরা তাদের বিধিনিষেধ অমান্য করে ঈগলের কর্মীদের পেছনে পেছনে উত্তেজনামূলক স্লোগান দিয়ে এগোতে থাকেন। এ সময় ঈগল প্রতীকের কর্মীরা পেছনে ফিরলে দুই পক্ষ মুখোমুখি হয় এবং পুলিশ তাদের দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয়। এ সময় আসামিরা পুলিশকে হত্যার হুমকি দিয়ে আক্রমণ শুরু করেন।

জানতে চাইলে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, আসামিদের কারা কোন দলের কর্মী তা দেখা হয়নি। প্রাথমিক তদন্তে যাঁরা জড়িত, শুধু তাঁদের আসামি করা হয়েছে।

আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এজাহারে নাম উল্লেখ করা ১৯ আসামির মধ্যে ১৭ জন নৌকার কর্মী ও ২ জন ঈগল প্রতীকের কর্মী। তাঁরা সবাই আওয়ামী লীগের কর্মী–সমর্থক।

Scroll to Top