মাহাতাবুল হক আরও বলেন, ‘এখানে প্রশাসনের লোকজন কেউ যদি থাকেন বলে দিয়ে যাই, ভোট চুরি করতে যাবেন না। ভোট চুরি করলে আপনাদের হাত কেটে নেওয়া হবে। সেই হাত কেটে…ঝুলানো হবে।’ তিনি কারও নাম উল্লেখ না করে বলেন, ‘আপনারা ভোট চুরি করার চিন্তা কইরেন না। কারণ, ঘরে বসে দুইবার এমপি হয়েছেন তো, পয়সা খরচ করেন নাই। এখন তো বেশ পয়সা ভালোই খরচ করছেন। পয়সা তো আপনি দেন না। পয়সা তো দুর্নীতি করছেন। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছেন, সেই টাকা দিয়ে নির্বাচন করছেন।’
ছড়িয়ে পড়া বক্তব্যের বিষয়ে খন্দকার মাহাতাবুল হককে ফোন করলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে তিনি সাংবাদিকদের বলেছেন, গতকাল সন্ধ্যায় ঈগল প্রতীকের একটি সভায় তিনি ওই বক্তব্য দিয়েছেন। তিনি এখন ফরিদপুরে আছেন, ফিরে দেখা করে এ ব্যাপারে কথা বলবেন।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা প্রথম আলোকে বলেন, এ ধরনের বক্তব্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। ভিডিওটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।




