মাউশির আদেশে বলা হয়েছে, নতুন জাতীয় শিক্ষাক্রম অনুসারে ২০২৩ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের পারদর্শিতা নির্দেশক (পিআই) ও আচরণিক নির্দেশক (বিআই) সংক্রান্ত ডেটা অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান সফলভাবে নৈপুণ্য অ্যাপে ইনপুট দিয়ে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক ও আচরণিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট এবং রিপোর্ট কার্ড তৈরি করে ডাউনলোড ও প্রিন্ট করতে সক্ষম হয়েছেন। কিন্তু যেসব শিক্ষাপ্রতিষ্ঠান নৈপুণ্য অ্যাপ ব্যবহার করে এখনো রিপোর্ট কার্ড প্রস্তুত করতে পারেনি, সেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে আপাতত ম্যানুয়ালি রিপোর্ট কার্ড প্রস্তুত করে ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শ্রেণির শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে মূল্যায়নের পদ্ধতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে শিক্ষার্থীদের হাতে রিপোর্ট কার্ড হস্তান্তর করতে হবে। তবে আপাতত শিক্ষার্থীদের ম্যানুয়ালি প্রস্তুতকৃত রিপোর্ট কার্ড হস্তান্তর করা হলেও এ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নৈপুণ্য অ্যাপ ব্যবহার করেই মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ষষ্ঠ–সপ্তমের মূল্যায়নের ম্যানুয়ালি রিপোর্ট কার্ড দিতে মাউশির যে নির্দেশনা

Related Posts

জাতীয় দলের প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার – DesheBideshe
March 23, 2026

পিএসএলের ধারাভাষ্য প্যানেলে আতহার আলি খান – DesheBideshe
March 23, 2026

বাশারের নেতৃত্বে বিসিবির নতুন নির্বাচক প্যানেল
March 23, 2026
