আমাদের বন্ধুদের সাফল্য কামনা করছি: পুতিন | চ্যানেল আই অনলাইন

আমাদের বন্ধুদের সাফল্য কামনা করছি: পুতিন | চ্যানেল আই অনলাইন

আসছে বছরের লোকসভা নির্বাচনের নরেন্দ্র মোদির জয়ের কথা উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমাদের বন্ধুদের সাফল্য কামনা করছি এবং রাজনৈতিক সিদ্ধান্ত যাই হোক না কেন দিল্লি এবং মস্কোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।

বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সাথে বৈঠকের সময় এই মন্তব্য করেছিলেন পুতিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাশিয়া সফরেও আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

Bkash

পুতিন আরও বলেন, তিনি ইউক্রেনের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, আমি অনেকবার নরেন্দ্র মোদির সাথে ইউক্রেনে চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছি। আমি জানি ভারতের প্রধানমন্ত্রী নিজের সর্বোচ্চ সাহায্য করবে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি বজায় রাখতে। তিনি ইঙ্গিত দিয়ে বলেছিলেন, ভারত রাশিয়া তাদের বন্ধুত্ব অটুট রাখবে।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, বিশ্বব্যাপী এতো সংকটের মধ্যেও ভারত রাশিয়ার সাথে নিজের সম্পর্ক ঠিক রেখে এটাতেই রাশিয়া সন্তুষ্ট। অবশ্যই আমরা আমাদের প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাশিয়া সফরে দেখে আনন্দিত হব। আমরা সমস্ত প্রাসঙ্গিক, বর্তমান বিষয় নিয়ে আলোচনা করতে পারব এবং রাশিয়া ও ভারতীয় সম্পর্কের সম্ভাবনা নিয়ে কথা বলতে পারব।

Reneta JuneReneta June

ইউক্রেন সংঘাতের শুরু থেকেই ভারত বলে আসছে, আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করতে হবে। ভারত এই বিষয়ে পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে কথা বলেছে। শুধু তাই নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের প্রেসিডেন্টের সাথেই দেখা করেছে এবং সংঘাত নিয়ে আলোচনা করেছে।

Scroll to Top