হামলার পর ঘটনাস্থলে যান আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী সংসদ সদস্য শফিকুল ইসলাম। তিনি বলেছেন, তাঁর কোনো নেতা-কর্মী বা সমর্থক ট্রাক প্রতীকের ক্যাম্পের ধারেকাছেই যাননি। ট্রাকের কর্মীরাই ক্যাম্পের কিছু চেয়ার ভেঙে ও পোস্টার ছিঁড়ে তাঁর কর্মীদের ওপর মিথ্যা দোষ চাপাচ্ছেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে গিয়ে আশপাশের লোকজনের কাছে ঘটনার খোঁজখবর নিয়েছেন। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে দায়ী ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।





