আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। আবেদনের সঙ্গে জীবনবৃত্তান্ত, স্কুল পর্যায়ে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা জমা দিতে হবে।
২০২৩–২৪ শিক্ষাবর্ষে কোটজেন স্কলারশিপের জন্য আবেদন করা যাবে এ বছরের শেষ দিন পর্যন্ত (৩১ ডিসেম্বর)। কোর্স ফি, থাকা-খাওয়া, যাতায়াতসহ প্রয়োজনীয় সব খরচ মিলবে এ বৃত্তি পেলে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য দেশে অধ্যয়ন, গবেষণার জন্য ৩ হাজার ডলার পাওয়া যাবে।




