চিঠিতে বলা হয়, খুলনা-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী নির্বাচন কমিশন নির্ধারিত মাপের সাদা-কালো পোস্টার ও ব্যানারের পরিবর্তে অতিরিক্ত মাপের রঙিন ব্যানার ও পোস্টার ব্যবহার করছেন। এ ছাড়া ২৬ ডিসেম্বর নৈহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডসহ রূপসা উপজেলার বিভিন্ন সড়কে বাস, ট্রাক, মোটরসাইকেলযোগে মিছিল ও মহড়া করে সাধারণ জনগণের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮–এর ৮(ক) বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
চিঠিতে উল্লেখ করা হয়, এ ঘটনায় ২৮ ডিসেম্বর দুপর সাড়ে ১২টায় অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে (সিনিয়র সহকারী জজ, ডুমুরিয়া আদালত, খুলনা) উপস্থিত হয়ে প্রার্থী নিজে লিখিত ব্যাখ্যা দেবেন। অন্যথায় তাঁর বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে।





