নৌকার মঞ্চের দিকে জুতা নিয়ে তেড়ে যাওয়ার ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের নামে মামলা

নৌকার মঞ্চের দিকে জুতা নিয়ে তেড়ে যাওয়ার ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের নামে মামলা

জুতা হাতে তেড়ে যাওয়া যুবক মো. আলাউদ্দিন ছাড়াও আরও ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে। তাঁদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়ার ছোট ভাই মো. আনিছুর রহমান, আতাউরের পক্ষে নির্বাচনী দায়িত্বপালনকারী সেনবাগ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর টিপু, পৌরসভার সাবেক প্যানেল মেয়র নুরুজ্জামান চৌধুরীর নাম রয়েছে। 

ঘটনাটি গত সোমবার বিকেলের। সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের দমদমা বাজারে সংসদ সদস্য মোরশেদ আলমের পথসভা মঞ্চের দিকে জুতা নিয়ে তেড়ে যান মো. আলাউদ্দিন। অসৌজন্যমূলক আচরণের অভিযোগে আলাউদ্দিনকে আওয়ামী লীগের কর্মীরা ধরে পিটুনি দেন। পরে সেনবাগ থানার পুলিশের কাছে তাঁকে সোপর্দ করা হয়। 

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে আলাউদ্দিনের স্বজনদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। 

Scroll to Top