স্থানীয় সূত্র জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে শহরের চাকলাপাড়া এলাকায় ব্যবসায়িক অংশীদার মামুনুর রহমানের ব্যবসাপ্রতিষ্ঠানে যান যুবলীগ নেতা আশফাক মাহমুদ। আশফাক অভিযোগ করে বলেন, তিনি ওই ব্যবসাপ্রতিষ্ঠানে বসে কথা বলছিলেন, সেখানে দাঁড়িয়ে ছিলেন যুবলীগের কর্মী আহাদ আলী। হঠাৎ সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সেখানে এসে আহাদ আলীর জামার কলার চেপে ধরে কিল–ঘুষি মারতে থাকেন। তখন ভেতর থেকে তিনি এগিয়ে গেলে তাঁকে গালাগাল করেন এবং হত্যার হুমকি দেন।
যুবলীগ নেতা আশফাক বলেন, বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তা ছাড়া ঈগল প্রতীকের কর্মীদের ক্ষতি করতে পারেন। যে কারণে তিনি ও তাঁর সঙ্গে থাকা আহাদ আলী পৃথক দুটি জিডি করেছেন।




