যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের মাঝ বয়সী এবং ৬৪ বছরের বেশি বয়স্ক লোকের সংখ্যার উচ্চ অনুপাত প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে নেতিবাচক দিক নির্দেশ করছে। চীনের বুড়িয়ে যাওয়া নাগরিকের সংখ্যাধিক্য বলে দিচ্ছে লিন যে তিনটি দেশের (জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র) সঙ্গে চীনের অর্থনীতির তুলনা করেছিলেন, তাদের সবগুলোর চেয়ে চীন অনেক বেশি খারাপ করছে।
জার্মানির মাথাপিছু জিডিপি যখন যুক্তরাষ্ট্রের ২২ দশমিক ৬ শতাংশের সমান ছিল, তখন জার্মানির নাগরিকদের গড় বয়স ছিল ৩৪ বছর। জাপান ও দক্ষিণ কোরিয়ার গড় বয়স ছিল মাত্র ২৪ বছর। পরবর্তী ১৬ বছরের শক্তিশালী প্রবৃদ্ধির পর তিনটি দেশে গড় বয়স দাঁড়িয়েছে যথাক্রমে ৩৫, ৩০ ও ৩২ বছর। সে তুলনায় ২০১৯ সালে চীনের গড় বয়স ছিল ৪১ এবং ২০৩৫ সালে তা ৪৯ বছরে দাঁড়াবে।
একইভাবে, ১৬ বছরের সময়কালের শুরুতে (যেন যেমনটি উল্লেখ করেছিলেন) জার্মানি, জাপান ও দক্ষিণ কোরিয়ায় ৬৪ বছরের বেশি বয়সী লোকের সংখ্যা ছিল যথাক্রমে ৮ শতাংশ, ৫ শতাংশ ও ৪ শতাংশ যা ১৬ বছর শেষে যথাক্রমে ১২ শতাংশ, ৭ শতাংশ ও ৭ শতাংশে দাঁড়িয়েছে। সেই তুলনায় চীনে ২০১৯ সালে ৬৪ বছরের বেশি মানুষের সংখ্যা ছিল ১৩ শতাংশ আর ২০৩৫ সালে এই সংখ্যা ২৫ শতাংশে পৌঁছাবে।




