স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বলেন, ‘আমি একটি পথসভা করতে গিয়েছিলাম। তারা আমার পথসভা বানচাল করতে আমার সভার কাছে মাইক লাগিয়ে উচ্চশব্দে বাজিয়ে বিরক্ত করতে থাকে। কিছু সময়ের জন্য মাইক সরিয়ে রাখতে বললে প্রতিপক্ষের নেতা-কর্মীরা আমার কর্মীদের মারধর করে।’
তবে অভিযোগটি সত্য নয় বলে দাবি নৌকার কর্মী ফারুক হোসেনের। প্রথম আলোকে তিনি বলেন, ‘তারাই আমাদের মাইক ভাঙচুর করেছে। আমাদের কয়েকজনকে মারধরও করেছে।’
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির রহমান জানান, ওই ঘটনায় দুই পক্ষই অভিযোগ করেছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



