আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর ঢাকায় ৩ দিনের গণসংযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ।
সোমবার ২৫ ডিসেম্বর এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ৩ দিনের গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ২৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিট থেকে ‘একতরফা নির্বাচন নয়, সংসদ ভেঙে দিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে অংশগ্রহণমূলক নির্বাচন দিন’ এই দাবিতে বাংলাদেশ ব্যাংকের মোড় থেকে হাটখোলা অভিমুখে গণসংযোগ ও বিক্ষোভ মিছিল হবে।
এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ প্রমুখ নেতৃবৃন্দ।





