ইন্দোনেশিয়ায় নিকেল কারখানায় বিস্ফোরণে নিহত ১২ | চ্যানেল আই অনলাইন

ইন্দোনেশিয়ায় নিকেল কারখানায় বিস্ফোরণে নিহত ১২ | চ্যানেল আই অনলাইন

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে চীনা অর্থায়নে পরিচালিত একটি নিকেল প্রক্রিয়াকরণ কারখানায় বিস্ফোরণের ঘটনায়  ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৩৯ জন।

এনডিটিভি জানিয়েছে, সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে অবস্থিত মোরোওয়ালি ইন্ডাস্ট্রিয়াল পার্কে পিটি ইন্দোনেশিয়া তসিংশান স্টেইনলেস স্টিলের মালিকানাধীন কারখানায় রোববার স্থানীয় সময় ভোর ৫ টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

Bkash

কারখানার মুখপাত্র ডেডি কুর্নিয়াওয়ান বলেছেন, হতাহতের মোট সংখ্যা ৫১ জন। এ ঘটনায় ১২ জন মারা গেছে। সামান্য ও গুরুতর আহত হয়েছেন ৩৯ জন। তাদের চিকিৎসা চলছে। তিনি জানান, নিহতদের মধ্যে সাত জন ইন্দোনেশিয়ান এবং পাঁচ জন বিদেশি শ্রমিক।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি চুল্লিতে মেরামতের কাজ চলার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে বিস্ফোরণের কাছাকাছি থাকা অক্সিজেন ট্যাংকগুলোও বিস্ফোরিত হয়। ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিচালনাকারী সংস্থাটি বলেছে, তারা এই বিপর্যয়ের জন্য ‘গভীরভাবে দুঃখিত’।

Reneta JuneReneta June

আগুন লাগার কয়েক ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

Scroll to Top