ভারত মহাসাগরে ভাসতে থাকা রোহিঙ্গারা মৃত্যুঝুঁকিতে, গেছে বাংলাদেশ থেকে

ভারত মহাসাগরে ভাসতে থাকা রোহিঙ্গারা মৃত্যুঝুঁকিতে, গেছে বাংলাদেশ থেকে

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পাশে ভারত মহাসাগরে একদল রোহিঙ্গা কয়েকদিন ধরে ভাসছে। তাঁদের বহনকারী নৌকার ইঞ্জিন বিকল হয়ে গেছে। বলা হচ্ছে, রোহিঙ্গাদের এই দলটি বাংলাদেশ থেকে নৌকায় চেপে ভারত মহাসাগর পাড়ি দেওয়ার চেস্টা করছিল।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) গত শনিবার জানিয়েছে, মহাসাগরে ভাসতে থাকা এই দলে প্রায় ১৮৫ জন রোহিঙ্গা রয়েছেন। বেশিরভাগই নারী ও শিশু। তাঁদের উদ্ধারে অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তা না হলে অসহায় এসব মানুষের প্রাণ হারানোর ঝুঁকি বাড়বে।

Scroll to Top