কাশ্মীরে তিনজনের মৃত্যুর পেছনে সেনাবাহিনীর হাত থাকার অভিযোগ

কাশ্মীরে তিনজনের মৃত্যুর পেছনে সেনাবাহিনীর হাত থাকার অভিযোগ

নিহত একজনের এক স্বজন অভিযোগ করেছেন, তিনজনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, শুক্রবার সন্ধ্যায় পরিবারগুলোকে একটি সেনাক্যাম্প থেকে মৃতদেহ নিতে বলা হয়েছিল।

এ ঘটনা নিয়ে সেনাবাহিনী এক্স (সাবেক টুইটার) বার্তায় বলেছে, তারা ‘তদন্ত পরিচালনায় পূর্ণ সমর্থন এবং সহযোগিতার হাত বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।’

জম্মু–কাশ্মীরের তথ্য ও জনসংযোগ বিভাগ এক্সে জানিয়েছে, এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Scroll to Top