আজও মৃত্যু নেই ডেঙ্গুতে, শনাক্ত ১০৩ – DesheBideshe

আজও মৃত্যু নেই ডেঙ্গুতে, শনাক্ত ১০৩ – DesheBideshe

আজও মৃত্যু নেই ডেঙ্গুতে, শনাক্ত ১০৩ – DesheBideshe

ঢাকা, ২২ ডিসেম্বর – ডেঙ্গুতে প্রাণ যায়নি কারও, তবে মৃত্যুহীন দিনেও এডিস মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৩ জন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৮টার মধ্যে তারা হাসপাতালে ভর্তি হয়। এর আগে বৃহস্পতিবারও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

শুক্রবার (২২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩০ জন এবং ঢাকার বাইরের ৭৩ জন। চলতি বছরে এখন পর্যন্ত ৩ লাখ ২০ হাজার ১৫৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৯ হাজার ৭৪৩ জন। আর ২ লাখ ১০ হজার ৪১৫ জন ঢাকার বাইরের। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩ লাখ ১৭ হাজার ২৭৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি ঘটেছে ১ হাজার ৬৯২ জনের।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২২ ডিসেম্বর ২০২৩

Scroll to Top