‘সালার’–এর সামনে একমাত্র বাধা হলো, শাহরুখ খান অভিনীত ‘ডানকি’, আর অবশ্যই তাঁর আকাশচুম্বী তারকাখ্যাতি। গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়েছে এই ছবি। এ বছর ‘পাঠান’ ও ‘জওয়ান’ পরপর দুটো ব্লকবাস্টার ছবি এই বলিউড সুপারস্টারের ঝুলিতে। অগ্রিম টিকিট বুকিংয়ের দৌড়ে ‘ডানকি’ আর ‘সালার’ একে অপরকে জোর টক্কর দিয়েছে। যদিও দুই ছবির মুখোমুখি ‘সংঘাত’ নিয়ে মোটেও চিন্তিত নন পরিচালক প্রশান্ত নীল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ছবি কত ব্যবসা করবে, কত আয় করবে, এসব বিষয়ে আমি ভাবতে চাই না। একটা ছবি নির্মাণের জন্য আমি নির্দিষ্ট পরিমাণ অর্থ হাতে পাই। আমার কাজ হলো, সেই পরিমাণ অর্থের মধ্যে ছবি প্রস্তুত করা আর তাকে মুক্তি দেওয়া।’ পরিচালকের মাথাব্যথা না থাকলেও প্রভাসের জন্য যে ‘সালার’ বেশ বড় চ্যালেঞ্জ, সেটা আর বলার অপেক্ষা রাখে না।
Related Posts


নাহিদ-তানজিদে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ
March 11, 2026


সংসদের প্রথম অধিবেশনে নতুন ইতিহাস রচিত হবে: মির্জা ফখরুল
March 11, 2026
