সাতক্ষীরার দেবহাটায় ছিন্নমূল ও দুঃস্থ শীতার্ত অসহায় মানুষদেরকে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। বুধবার (২০ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এই শীতবস্ত্র বিতরণ করেন।
গত কয়েকদিনের প্রচন্ড শীতে অসহায় মানুষগুলো যখন কষ্ট পাচ্ছে তখন-ই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান দেবদূতের মতো এগিয়ে এসেছেন। সবাই যখম শীতে যখন কষ্ট পাচ্ছে তিনি তখন সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শক্ত করে। তিনি দেবহাটা উপজেলার সখিপুর ঋষি পল্লী, বিভিন্ন আশ্রয়ন প্রকল্প ও রাস্তায় অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। শুধু বয়োবৃদ্ধ মানুষ, শিশুসহ নারীদেরকে তিনি এসময় শীতবস্ত্রগুলো বিতরণ করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার অসহায় মানুষদেরকে বলেন, সরকার বিভিন্নভাবে আপনাদের কল্যাণে কাজ করছে। তবে এই শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে এবং যেকোনো প্রয়োজনে তার সাথে যোগাযোগ করলে সকল ধরনের সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। ইউএনও সরকারের সাথে সাথে সমাজের বিত্তবানদের অসহায় মানুষদের সাহাযার্থে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল প্রমুখ।





