আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য বরিশাল জেলার ৬টি আসনে ১৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়োগ প্রদান করা হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) এই নিয়োগ প্রদান করে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়। কমিশন সচিবালয়ের উপ সচিব আব্দুস সালাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে ভোট গ্রহণের আগের ও পরের ২ দিন এবং ভোট গ্রহণের দিন মিলিয়ে মোট ৫ দিন ম্যাজিস্ট্রেটগণ নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বরিশাল-১ আসনের গৌরনদী উপজেলায় বরিশালের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান,আগৈলঝাড়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা সুমি,বরিশাল-২ আসনের উজিরপুর উপজেলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খোকন হোসেন,বানারিপাড়ায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রেনেসাঁ খান,বরিশাল-৩ আসনের মুলাদী উপজেলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া রেজবী মৌরী, বাবুগঞ্জ উপজেলায় মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আল ফয়সাল,বরিশাল -৪ আসনের মেহন্দীগঞ্জ উপজেলায় মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম, হিজলা উপজেলায় সহকারী জজ নজরুল ইসলাম,বরিশাল সদর ৫ আসনে সিটি এলাকার ১ থেকে ১৫ নং ওয়ার্ডে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জহির উদ্দিন,১৬ থেকে ৩০ নং ওয়ার্ডে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান চৌধুরী,বরিশাল সদর উপজেলায় জেলা লিগ্যাল এইড অফিসার রেজওয়ানা আফরীন,বরিশাল ৬ আসনের জন্য বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট গৌতম কুমার ঘোষ এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানকে নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগ প্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের প্রয়োজনীয় আইন শৃঙ্খলা বাহিনী এ্ং যানবাহন প্রদানসহ সার্বিক সহযোগিতা প্রদান করতে জেলা প্রশাসক,পুলিশ সুপার ও পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হয়েছে।




