৩২ ঋণদাতার মধ্যে চীন চতুর্থ

৩২ ঋণদাতার মধ্যে চীন চতুর্থ

চীনা ঋণ বেড়ে যাওয়ার বিষয়টি বাংলাদেশের ভূরাজনৈতিক ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রাখছে বলে মনে করা হয়। আফ্রিকার বিভিন্ন দেশেও এখন চীনা ঋণের আধিপত্য চলছে। শ্রীলঙ্কাও বন্দর ও সড়কসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে ব্যাপকভাবে চীনা ঋণ নিয়েছে। সেই ঋণ শ্রীলঙ্কাকে অবশ্য বড় ধরনের চাপে ফেলে দিয়েছে।

এ বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, চীনের ঋণ ডলারে পরিশোধ করতে হচ্ছে। এখন ডলারের বিপরীতে সব মুদ্রা দুর্বল, যা ঋণ পরিশোধের ক্ষেত্রে চাপ সৃষ্টি করছে। তিনি বলেন, বিশ্বব্যাংক, এডিবি ও জাপানের কাছ থেকে ঋণ নিলে ঋণ পরিশোধে অনেক বেশি সময় পাওয়া যায়। অন্যদিকে চীনা ঋণ পরিশোধের সময়সীমা অনেক কম। ফলে এটি ঋণ পরিশোধে চাপ সৃষ্টি করছে।

চীনা প্রকল্পে অবশ্য ভালো দিক রয়েছে বলেও উল্লেখ করেন আহসান এইচ মনসুর। তিনি বলেন, রাজনৈতিক শর্ত ছাড়া ঋণ মেলে। শুধু চীনের বাণিজ্য কৌশলের সঙ্গে মিললেই হলো।

Scroll to Top