ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন চলছে, খেলোয়াড় কোটার নিয়ম কী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন চলছে, খেলোয়াড় কোটার নিয়ম কী

যাঁরা ভর্তির আবেদন করতে পারবেন

ভর্তি-ইচ্ছুক প্রার্থীদের জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হতে হবে। এ ছাড়া প্রার্থীদের গত তিন বছরের মধ্যে জাতীয় দল, জাতীয় ‘এ’ দল এবং বয়সভিত্তিক অনূর্ধ্ব ২৩, ২০, ১৯, ১৭ কিংবা ১৬ দলের সদস্য হয়ে জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সাঁতার, টেনিস, দাবা, ক্যারমসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় র‍্যাঙ্কিং অনুযায়ী ১ থেকে ৫–এর মধ্যে থাকা প্রার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখে ভর্তি-ইচ্ছুক প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ২৩ বছর হতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট ইউনিটভিত্তিক ভর্তির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভর্তি-ইচ্ছুক প্রার্থীদের ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্যের জন্য কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে কলা অনুষদের ডিন কার্যালয়, বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন কার্যালয়, ব্যবসায় শিক্ষা ইউনিটের ক্ষেত্রে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন কার্যালয় এবং চারুকলা ইউনিটের ক্ষেত্রে চারুকলা অনুষদের ডিন কার্যালয়ে যোগাযোগ করতে হবে। এ ছাড়া ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে

Scroll to Top