ইমরান খানের নির্বাচনী প্রচারে এআই | চ্যানেল আই অনলাইন

ইমরান খানের নির্বাচনী প্রচারে এআই | চ্যানেল আই অনলাইন

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির একটি ভার্চুয়াল রাজনৈতিক সমাবেশে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের একটি অডিও ক্লিপ ব্যবহার করা হয়েছে। অডিও ক্লিপটি কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি, যেখানে সাবেক প্রধানমন্ত্রী তার পক্ষে জনগণকে ভোটের আহ্বান জানিয়েছেন।

সোমবার ১৮ ডিসেম্বর আরব নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, রোববার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ওই ভার্চুয়াল সমাবেশের সময় ইন্টারনেট বিঘ্নিত হয়েছে।

Bkash

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ভার্চুয়াল সমাবেশের এই অডিও ক্লিপটি ১.৪ মিলিয়নের বেশি মানুষ দেখেছেন। এছাড়া অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও কয়েক হাজার মানুষ সরাসরি দেখেছেন।

ইমরান খানের ছবির উপর ব্যবহৃত অডিও ক্লিপটিতে ৪ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যক সমর্থকদের অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ইমরান খান বলেন, ‘আমাদের লোকদের অপহরণ করা হচ্ছে এবং তাদের পরিবারকেও হয়রানি করা হচ্ছে।’ তিনি বলেন, আমাদের দলকে জনসভা করার অনুমতি পর্যন্ত দেওয়া হচ্ছে না।

Reneta JuneReneta June

ইমরানের এই বক্তব্যটি কারাগারের অনুমতি নিয়ে একটি লিখিত বক্তব্য থেকে তৈরি করা হয়েছিল বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, লাইভস্ট্রিমিংয়ে এই বাধাগুলো আসন্ন নির্বাচনের স্বচ্ছতার বিষয়ে উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে।

Scroll to Top