চট্টগ্রাম-১১ আসনের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রার্থী জিয়াউল হক। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বতস্ফুর্ত উপস্থিতিতে আমি বেশ আনন্দিত। কেটলি প্রতীকে ভোট দিয়ে সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে আমি জনগণের সেবায় নিজেকে সবসময়ের মত নিয়োজিত রাখতে চাই।’
ব্যস্ত সড়কে নির্বাচনী প্রচারণা বিধিমালা ভঙ্গ করে শোভাযাত্রা করার বিষয়ে জানতে চাইলে জিয়াউল হকের মুঠোফোনে কল করা হলে তিনি সংযোগ কেটে দেন।




