রুপা খাতুনের পড়াশোনায় বাদ সেধেছিল দারিদ্র্য। দশম শ্রেণির পর আর এগোয়নি প্রাতিষ্ঠানিক বিদ্যা। এরপর তাঁর বিয়েও হয়ে যায়। পরে একটি অলাভজনক প্রতিষ্ঠানে (এনজিও) কিছুদিন কাজ করেছিলেন। সেখানে চাকরি চলে গেলে শিশুদের নিয়ে খুলে বসেন একটি পাঠশালা। এলাকার মন্দিরের বারান্দায় অক্ষরজ্ঞান দেন তাদের। বেতন নেন জনপ্রতি ১৫০ টাকা। এই বেতনই রুপার পরিবারের আয়ের বড় একটি অংশ। খুলনার ডুমুরিয়া উপজেলায় লাইন বিল পাবলা গ্রামে রুপার সেই পাঠশালার ছবিগুলো তুলেছেন সাদ্দাম হোসেন।
Related Posts

শিশু অধিকার সনদ: ডিজিটাল যুগে নতুন কোন সঙ্কট | চ্যানেল আই অনলাইন
November 20, 2026

চোট কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত নাহিদ রানা – Sarabangla
November 20, 2026



নিজস্ব ক্লাউড স্টোরেজ আনছে হোয়াটসঅ্যাপ – Sarabangla
November 20, 2026
