কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক চ্যানেল টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপিকে নির্বাচনে আনতে নেতাদের মুক্তি দেওয়া ও অন্যান্য বিষয়ে কথা বলেছিলেন। তিনি সচিবালয়ে আজ নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।
মন্ত্রী বলেছেন, তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিএনপি নেতাদের মুক্তির কথা বলেছিলেন।
কৃষিমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা রিজভী বলেন, দেশে আইনের শাসন নেই। সবকিছুই সরকারের ইশারায় চলে। দেড় লাখ মামলায় অর্ধ কোটি বিএনপি নেতা-কর্মীকে আসামি করা হয়েছে দাবি করে তিনি বলেন, সবকিছুই করা হয়েছে সরকারের নির্দেশে।





