নারায়ণ চন্দ্রের সম্পদ লাখ ছাড়িয়ে কোটির ঘরে, আয় বেড়েছে ১০ গুণ

নারায়ণ চন্দ্রের সম্পদ লাখ ছাড়িয়ে কোটির ঘরে, আয় বেড়েছে ১০ গুণ

স্নাতকোত্তর পাস নারায়ণ চন্দ্র হলফনামায় পেশার ঘরে ‘কৃষি ও ব্যবসা’ উল্লেখ করেছেন। তাঁর নামে একটি মামলা থাকলেও ২০১২ সালে উচ্চ আদালতের রায়ে মামলাটি বাতিল হয়ে যায়। হলফনামা ঘেঁটে দেখা গেছে, ২০০৮ সালে কৃষি খাত থেকে ১০ হাজার এবং ব্যবসা থেকে ১ লাখ ৯৫ হাজার টাকা বার্ষিক আয় দেখিয়েছিলেন নারায়ণ চন্দ্র। ১৫ বছর পরে এখন তাঁর বার্ষিক আয় দাঁড়িয়েছে ১৯ লাখ ৭০ হাজার টাকা। অর্থাৎ ১৫ বছরে প্রায় ১০ গুণ আয় বেড়েছে তাঁর। এর মধ্যে কৃষি খাত থেকে ৩ লাখ ৩০ হাজার, ইটভাটার ব্যবসা থেকে ৯ লাখ ৮০ হাজার এবং সংসদ সদস্যের বেতন-ভাতা বাবদ ৬ লাখ ৬০ হাজার টাকা আয় উল্লেখ করেছেন তিনি। তবে ২০১৮ সালের তুলনায় এবার তাঁর আয় কমেছে। পাঁচ বছর আগে তাঁর বার্ষিক আয় ছিল ২১ লাখ ২৫ হাজার ৮১ টাকা।

নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি নির্ভরশীলদের আয় হলফনামায় উল্লেখ করেছিলেন। ২০১৮ ও ২০২৩ সালে এসে তিনি নির্ভরশীলদের আয়ের কোনো তথ্য উল্লেখ করেননি। ২০০৮ সালে নির্ভরশীলদের বার্ষিক আয় ছিল ১ লাখ ১২ হাজার ৮৪০ টাকা। পাঁচ বছর পর তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ৫০ হাজার ৯৬৬ টাকা।

Scroll to Top