জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কঠোর সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল রোববার এক অনুষ্ঠানে তিনি এ পরিষদকে ‘বুড়োদের ক্লাব’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, নিরাপত্তা পরিষদ চায় না নতুন দেশ সদস্য হোক। কারণ, এতে ক্ষমতা কমবে তাদের।
কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে আয়োজিত ওই অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি দেশ নতুন করে কোনো দেশকে আর স্থায়ী সদস্যপদ দিতে চায় না। এর বড় একটি কারণ, তারা যে ক্ষমতার চর্চা করে, এতে তা নিয়ে প্রশ্ন উঠবে।



