পোল্যান্ডে উগ্র জাতীয়তাবাদীদের বিদায় হলেও স্তস্তি কতটুকু

পোল্যান্ডে উগ্র জাতীয়তাবাদীদের বিদায় হলেও স্তস্তি কতটুকু

পার্লামেন্টে সমর্থনের পর টুস্ক ‘নতুন ও সুন্দর’ পোল্যান্ডের প্রতি আস্থা রাখার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। তিনি ‘ঐতিহাসিক’ পরিবর্তনের কথা উল্লেখ করেন। তবে আস্থা ভোটে টুস্কের জোটের জয়ের পর পিস পার্টির নেতা ইয়ারোস্লাভ কাচিনস্কি তাঁকে ‘জার্মান এজেন্ট’ বলে তাঁর কড়া সমালোচনা করেন।

নির্বাচিত জোটের প্রতি সমর্থন জানাতে পোল্যান্ডে গণতান্ত্রিকভাবে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ও নোবেলজয়ী নেতা লেখ ভাউয়েসা পার্লামেন্টে উপস্থিত ছিলেন।

পোল্যান্ডে রাজনৈতিক পরিবর্তনের বাতাস বইলেও পিস পার্টির আমলে নেওয়া বিতর্কিত সিদ্ধান্তগুলো যে দ্রুত প্রত্যাহার করা সহজ হবে না, গত সোমবারই তা স্পষ্ট হয়ে গেছে। দেশের সাংবিধানিক ট্রাইব্যুনালের এক রায় অনুযায়ী, নতুন সরকার সংস্কার আনতে আইন অনুমোদন করলে সেই সিদ্ধান্ত হবে অসাংবিধানিক।

Scroll to Top