মৃত ঘোষণার ২৪ মিনিট পর জেগে উঠেছেন এক নারী | চ্যানেল আই অনলাইন

মৃত ঘোষণার ২৪ মিনিট পর জেগে উঠেছেন এক নারী | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রে লিউরেন কানাডি নামের এক নারীকে ক্লিনিক্যালি মৃত ঘোষণার ২৪ মিনিট পর তিনি পুনরায় জেগে উঠেছেন। পরে তিনি সম্পূর্ণ ঘটনাটির অভিজ্ঞতা শেয়ার করেন।

বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, লিউরেন রেডিটে একটি ‘আস্ক মি এনিথিং’ প্রোগ্রামে এই তথ্য প্রকাশ করেন।

Bkash

এতে বলা হয়, লেখক লিউরেন কানাডির হৃদস্পন্দন বন্ধ হওয়ার পর ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করা হয়েছিল। প্রায় আধা ঘণ্টা পর তাকে পুনরুজ্জীবিত করা হয়। জেগে উঠার পর তিনি গত এক সপ্তাহের স্মৃতি হারিয়ে ফেলেন।

তিনি বলেন, হৃদস্পন্দন বন্ধ হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এছাড়াও জ্ঞান ফেরার পর দু’দিন কোমায় ছিলেন তিনি।

Reneta JuneReneta June

এসময় লিউরেন তার স্বামীকে তাড়াতাড়ি সিপিআর শুরু করার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, তিনি সর্বদা আমার ‘নায়ক’ হয়ে থাকবেন।

Scroll to Top