লোকসভায় ঢুকে দুই যুবকের হামলা | চ্যানেল আই অনলাইন

লোকসভায় ঢুকে দুই যুবকের হামলা | চ্যানেল আই অনলাইন

অধিবেশন চলা কালে ভারতের লোকসভায় ঢুকে হামলা চালিয়েছে দুই যুবক। তারা সভার মাঝে ‘রঙ বোমা’ ছোড়েন এবং স্লোগান দিতে শুরু করেন। আচমকা এই হামলা চাঞ্চল্যের সৃষ্টি করে সাংসদদের মধ্যে। যদিও কিছুক্ষণের মধ্যে হামলাকারীদের ধরে ফেলে লোকসভার দুই সাংসদ।

বুধবার ১৩ ডিসেম্বর ভারতের লোকসভায় শীতকালীন অধিবেশন চলাকালীন এ ঘটনা ঘটে।

Bkash

জানা যায়, বুধবার ১৩ ডিসেম্বর ভারতের লোকসভায় শীতকালীন অধিবেশন চলছিল। বেলা ১টার পরে আচমকা উপর দিকের দর্শকের গ্যালারি থেকে লোকসভার চেম্বারে ঝাঁপিয়ে পড়েন দুই যুবক। তাদের দেখে হুলস্থুল পড়ে যায় সভায়। তারা হলুদ রঙের ধোঁয়া সভায় ছড়িয়ে দেন বলে অভিযোগ। বেঞ্চ থেকে বেঞ্চে লাফিয়ে ধোঁয়া ছড়াতে থাকেন। সঙ্গে স্লোগানও দিচ্ছিলেন। এ সময় বহুজন সমাজ পার্টির (বিএসপি) সাংসদ মালুক নাগর এবং রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির (আরএলপি) সাংসদ হনুমান বেনিওয়াল নামের দুই সাংসদ হামলাকারী যুবকদের ধরে ফেলেন। তারপর তাদের তুলে দেওয়া হয় নিরাপত্তারক্ষীদের হাতে।

নিরাপত্তারক্ষীরা যখন দুই যুবককে ধরে নিয়ে যাচ্ছিলেন, তখনও তারা স্লোগান দিচ্ছিলেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

Reneta JuneReneta June

লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বলেন, ‘দু’জন গ্যালারি থেকে হঠাৎ ঝাঁপিয়ে পড়েন। তাদের হাতে কিছু ছিল। হলুদ রঙের গ্যাস বেরোচ্ছিল তা থেকে। আমাদের সাংসদরাই তাদের ধরে ফেলেন। পরে নিরাপত্তারক্ষীরা তাদের ধরে বের করে আনেন।’

Scroll to Top