পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর প্রতিষ্ঠিত দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে আবারও কূটনৈতিক তারবার্তা ফাঁস-সংক্রান্ত মামলায় অভিযুক্ত করা হয়েছে। গতকাল বুধবার দেশটির বিশেষ আদালতের বিচারক আবুয়াল হাসনাত জুলকারনাইন এই অভিযোগ গঠন করেন।
এই মামলায় নিজেদের নির্দোষ দাবি করে আসছেন অভিযুক্ত দুই রাজনীতিক। তাঁদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে কূটনৈতিক তারবার্তা ফাঁসের অপব্যবহারের অভিযোগ-সংক্রান্ত অপরাধের সঙ্গে তাঁরা জড়িত নন।




