ঝিলপাড় বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ঝিলপাড় বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রাজধানীর মিরপুর ১২ নম্বরের ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৭ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Scroll to Top