রংপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

রংপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় লেবু মিয়া (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীরর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন কাউনিয়া থানার ওসি মাহফুজার রহমান। এর আগে রোববার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বিজলের ঘুন্টি মেনাজের চাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লেবু মিয়া কুড়িগ্রাম জেলার খেজুরের তলা পশ্চিম মুন্সিপাড়া গ্রামের রাজু মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুর থেকে মোটরসাইকেল যোগে কুড়িগ্রাম যাচ্ছিলেন লেবু মিয়া। পথিমধ্যে মেনাজের চাতালে কাছাকাছি পৌঁছালে অপরদিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান লেবু মিয়া।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হবে।

Scroll to Top