৮ বছর পরও নিউজিল্যান্ডে নতুন কিছু আশা করছেন না ওয়ার্নার

৮ বছর পরও নিউজিল্যান্ডে নতুন কিছু আশা করছেন না ওয়ার্নার

তাসমানপারের প্রতিবেশীদের সঙ্গে ডেভিড ওয়ার্নারের শেষ সিরিজ এটি। ২১ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া সেই টি-টোয়েন্টি সিরিজে অবশ্য নিউজিল্যান্ড–সমর্থকদের কাছ থেকে খুব একটা ‘উষ্ণ অভ্যর্থনা’ আশা করছেন না এ বাঁহাতি ওপেনার। আট বছর আগের স্মৃতির দিকে ফিরে তাকিয়ে ওয়ার্নার বলছেন, নিউজিল্যান্ড দর্শকদের আচরণ এবারও কঠিনই হবে।

২০১৬ সালে নিউজিল্যান্ড সফরে অকল্যান্ড, হ্যামিল্টন, ওয়েলিংটন—প্রতিটি ভেন্যুতে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা কটূক্তির শিকার ছিলেন বলে জানিয়েছিলেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও তাঁদের পরিবারকে নিয়ে করা সেসব মন্তব্যকে ‘অবমাননাকর ও কুৎসিত’ বলেছিলেন তিনি। ওয়ার্নার বলেছিলেন, ‘আমার দুই মেয়ে যদি থাকত, তাহলে আমি চাইতাম না তারা এসব শুনুক।’

Scroll to Top