কুসিক মেয়র আরফানুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক – DesheBideshe

কুসিক মেয়র আরফানুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক – DesheBideshe

ঢাকা, ১৩ ডিসেম্বর – কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোক বার্তায় শেখ হাসিনা বলেন, আরফানুল হক তাঁর কর্মের মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এবং সিঙ্গাপুর সময় রাত সাড়ে ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরফানুল হক রিফাত (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ১৩ ডিসেম্বর ২০২৩

Scroll to Top