এই সময়ে ব্রণ প্রতিরোধের উপায়

এই সময়ে ব্রণ প্রতিরোধের উপায়

ব্রণ প্রতিরোধে সবার আগে ত্বক পরিষ্কারে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ, গরমে ব্রণ হওয়ার অন্যতম কারণ ত্বকের রোমকূপে জমে থাকা ধুলা-ময়লা, ঘাম, মেকআপ ও সানস্ক্রিন। যাঁদের ত্বক তৈলাক্ত ও ব্রণপ্রবণ, তাঁদের দিনে অন্তত দুবার খুব ভালোভাবে ত্বক পরিষ্কার করা উচিত। সকালে ঘুম থেকে উঠে ক্লিনজার দিয়ে মুখ ধুলেই হয়। কিন্তু দিন শেষে ঘরে ফিরে সবার আগে ডাবল ক্লিনজিং করতে হবে।

ডাবল ক্লেনজিং

এই পদ্ধতিতে সবার আগে একটা তেলভিত্তিক ক্লিনজার, যেমন ক্লিনজিং অয়েল বা বাম অথবা মাইসেলার ওয়াটার দিয়ে মুখের মেকআপ, সানস্ক্রিন ও ধুলা-ময়লা পরিষ্কার করে ফেলতে হবে। এরপর একটি ভালো মানের পানিভিত্তিক ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। তৈলাক্ত ও ব্রণপ্রবণ ত্বকের জন্য প্রয়োজন এমন ক্লিনজার, যা ত্বকের সেবেসিয়াস গ্ল্যান্ড থেকে সিবাম ও তেলের নির্গমন নিয়ন্ত্রণ করবে। তাই স্যালিসাইলিক অ্যাসিড, বেনজোয়েল পারঅক্সাইড, উইচ হ্যাজেল, কাওলিন ক্লে, চারকোল, জিংক, কারকিউমিন, টি ট্রি অয়েল আছে এমন উপাদানসমৃদ্ধ ক্লিনজার ব্যবহার করতে হবে।

Scroll to Top