জালিয়াতির মামলায় ডোনান্ড ট্রাম্পকে ৩৭ কোটি ডলার জরিমানা

জালিয়াতির মামলায় ডোনান্ড ট্রাম্পকে ৩৭ কোটি ডলার জরিমানা
Fresh Add Mobile

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতির মামলায় ৩৭ কোটি মার্কিন ডলার জরিমানা করেছে নিউইয়র্কের একটি আদালত।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুসারে, গতকাল (১৬ জানুয়ারি) স্থানীয় সময় শুক্রবার ষড়যন্ত্র, মিথ্যা আর্থিক বিবৃতি এবং মিথ্যা ব্যবসায়িক রেকর্ড জারি করার দায়ে ট্রম্পকে অভিযুক্ত করে আদালত এই রায় দেন।

Bkash

ঋণদাতার কাছে নিজের সম্পত্তি বাড়িয়ে দেখানোর অভিযোগে নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতে ডোনাল্ড ট্রাম্প ও তার ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়।

আপিল চলার সময় ট্রাম্প জরিমানা এড়াতে চাইলে তাকে ৩০ দিনের মধ্যে এই অর্থ পরিশোধ করারও নির্দেশ দেয় আদালত। এছাড়াও ৩ বছরের মধ্যে নিউইর্কের কোন আর্থিক প্রতিষ্ঠানে ঋণের জন্য আবেদন করতে পারবেন না ট্রাম্প।

Reneta June

এর আগেও একাধিক মামলায় অভিযুক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যে রাষ্ট্রীয় গোপন নথি নিজের কাছে রাখা, মুখ বন্ধ রাখতে পর্নো তারাকাকে ঘুষ দেওয়া ও মার্কিন লেখিকাকে যৌন হয়রানিসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

Scroll to Top