জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেচে, বরগুনা জেলায় ৭৯৮ টি সরকারি প্রাথমিক বিদ্যারয় আছে। এর মধ্যে ১৬৯টি বিদ্যালয় ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এসব ভবনের নিরাপত্তা পিলারে বড় বড় ফাটল ধরেছে। এ ছাড়া ছাদের পলেস্তারা খসে পড়েছে, একটু বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে। এরপরও আতঙ্কের মধ্যেই চলছে শিক্ষা কার্যক্রম। এমন চিত্র দেখা গেছে বরগুনা সদর উপজেলার গৌরিচন্না হাইস্কুল-সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রতিটি উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পাঁচ সদস্যের একটি কমিটি রয়েছে।
বরগুনা জেলা ও ছয়টি উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সারা জেলায় ৭৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২২৭টি বিদ্যালয়ের ভবনের মধ্যে ৪১টি, আমতলীতে ১৫২টির মধ্যে ৩১টি, বেতাগী উপজেলায় ১২৯টির মধ্যে ২৪টি, বামনা উপজেলায় ৬২টির মধ্যে ১৯টি, পাথরঘাটা উপজেলায় ১৪৯টির মধ্যে ৩৩টি, তালতলীতে ৭৯টির মধ্যে ২১টি বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ।


