প্রতি বুধবার বন্ধ থাকবে ধানমন্ডি লেক

প্রতি বুধবার বন্ধ থাকবে ধানমন্ডি লেক

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বসন্তবরণ করে নিয়েছে নেত্রকোনার সাহিত্য সমাজ। সংগঠনটির বর্ণিল এ আয়োজনে শরিক হয়েছেন জেলা শহর ও উপজেলা পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বসন্তকালীন সাহিত্য সমাজের এ উৎসবের উদ্বোধন করেন প্রাবন্ধিক গবেষক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

দেশের কবি-শিল্পী ও সাহিত্যিকদের প্রাণের মিলনমেলা বসন্তকালীন সাহিত্য উৎসব। নেত্রকোনা সাহিত্য সমাজের আয়োজনে প্রতিবছর এই দিনটিতে অনুষ্ঠিত হয় বসন্তকালীন সাহিত্য উৎসব। উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরই দেশবরেণ্য কবি-সাহিত্যিকদের দেওয়া হয় খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার।


জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালনের মধ্য দিয়ে বসন্তকালীন এ উৎসব শুরু হয়।

নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি মতীন্দ্র সরকার বার্তা২৪.কমকে জানান, এবছর ২৭তম এই উৎসবে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাবেন কবি ও গদ্যশিল্পী গোলাম ফারুক খান।

এদিকে উৎসব আয়োজনের কর্মসূচি নিয়ে বার্তা২৪.কমের কাছে তুলে ধরেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান।

তিনি বলেন, এবারের উৎসবের স্লোগান হচ্ছে ‘জীবন সাজাই/যুদ্ধ ভুলে শুদ্ধ হই।’

অনুষ্ঠান সূচিতে রয়েছে উদীচী শিল্পী গোষ্ঠী নেত্রকোনা সংসদের আয়োজনে বসন্তবরণ, তবলা, লহরা, বাঁশি, নৃত্য ও গীত। শহর প্রদক্ষিণ করবে বসন্ত শোভাযাত্রা। যেখানে বাঙালিয়ানা পোশাক পরে কবি, শিল্পী ও সাহিত্যিকদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেবেন।


শুরু হয়েছে স্কুলপড়ুয়া শিশুদের জন্য মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এরপর কবিদের স্বরচিত কবিতা, ছড়া ও ছোট্ট গল্প পাঠ। বিকেল থেকে জমে উঠবে আলোচনানুষ্ঠান ও ফের কবিতা, ছড়া ও গল্প পাঠ। সন্ধ্যায়, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান।

সন্ধ্যা সাতটায় শুরু হবে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার ১৪৩০ প্রদান। পুরস্কার গ্রহণ করবেন কবি গদ্যশিল্পী গোলাম ফারুক খান। এসময় সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন, কবি মোহাম্মদ সাদিক (এমপি), সাহিত্যিক যতীন সরকার, ফারুক মঈনউদ্দীন ও কবি তুষার দাশ।

সবশেষে মঞ্চ মাতিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানবেন নেত্রকোনার বাউল সমিতির শিল্পীরা। আবেগ, বিরহ আর ভালোবাসার কথামালায় গাইবেন মধ্যরাত পর্যন্ত।

Scroll to Top