বাঘটির মৃত্যু বার্ধক্যের কারণে: বন বিভাগ

বাঘটির মৃত্যু বার্ধক্যের কারণে: বন বিভাগ

এসিএফের মতো ময়নাতদন্তকারী ভেটেরিনারি সার্জনেরও ভাষ্য, পুরুষ বাঘটির বার্ধক্যের কারণে মৃত্যু হতে পারে। তারপরও নিশ্চিত হওয়ার জন্য ফরেনসিক পরীক্ষার প্রয়োজন আছে। এ জন্য বাঘের শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে।

ভেটেরিনারি সার্জন ও শরণখোলা উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাহেব আহমদ প্রথম আলোকে বলেন, তাঁর ধারণা বাঘটি রোববার মারা গেছে। বাঘের শরীরে বাইরে থেকে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ভেতরে পরীক্ষা করে কাটাকাটির পর দেখা গেছে সবকিছুই স্বাভাবিক। তাঁর কাছে মনে হয়েছে, এটি স্বাভাবিক মৃত্যু। তবু ফরেনসিক পরীক্ষার জন্য বাঘের হৃৎপিণ্ড, যকৃৎ ও কিডনির নমুনা সংগ্রহ করে বন বিভাগের কাছে দেওয়া হয়েছে।

ময়নাতদন্তকারী প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, বাঘের মুখের কোনো দাঁত ভাঙা, পড়ে যাওয়া বা নখ ওঠা ছিল না। সবকিছু স্বাভাবিক অবস্থায় ছিল। তাঁর ধারণা, রোববার বাঘটি মারা যায়।

Scroll to Top