সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩ পদে বিএনপি, ৭ পদে আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থীরা জয়ী

সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩ পদে বিএনপি, ৭ পদে আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থীরা জয়ী

সিনিয়র সহসভাপতি পদে ঐক্য পরিষদের মোহাম্মদ আবদুল কাদের, সহসভাপতি পদে সমন্বয়ের মো. মাহফুজুর রহমান, সহসাধারণ সম্পাদক পদে ঐক্যের মোহাম্মদ কাশেম কামাল, অর্থ সম্পাদক পদে ঐক্যের কাজী মো. আশরাফুল হক আনসারী, পাঠাগার সম্পাদক পদে ঐক্যের আহমেদ কবির, সাংস্কৃতিক সম্পাদক পদে মারুফ মো. মাজেবুল আলম জয়ী হয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে সমন্বয়ের হাবিবুর রহমান এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে অভিজিত ঘোষ জয়ী হয়েছেন।

এ ছাড়া ১১টি নির্বাহী সদস্য পদের ৬টিতে ঐক্য পরিষদ, ৪টিতে সমন্বয় পরিষদ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেন।

জানতে চাইলে ঐক্য পরিষদ থেকে নির্বাচিত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী বলেন, ঐক্য পরিষদ সব সময় আইনজীবীদের কল্যাণের জন্য কাজ করে গেছে। এর জবাব আইনজীবীরা ব্যালটের মাধ্যমে দিয়েছেন। আইনজীবীদের কল্যাণের জন্য যা যা করা দরকার, সবই করবে বর্তমান কমিটি।

Scroll to Top