বিশ্বের সর্বাধিক দর্শনীয় শহরের তালিকা | চ্যানেল আই অনলাইন

বিশ্বের সর্বাধিক দর্শনীয় শহরের তালিকা | চ্যানেল আই অনলাইন

ইউরোপ ভিত্তিক সংস্থা ‘ইউরোমনিটর ইন্টারন্যাশনাল’ সম্প্রতি চলতি বছরের বিশ্বের শীর্ষ দর্শনীয় শহরের তালিকা প্রকাশ করেছে। পর্যটকদের আগমনের ওপর ভিত্তি করে ২০২৩ সালের সবথেকে জনপ্রিয় শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস। 

সিএনএন জানিয়েছে, নতুন এই তালিকায় দেখা যায়, কোভিড-১৯ মহামারির পরে এশিয়ার দেশগুলোতেও পর্যটকদের ভ্রমণের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। হংকং এ পর্যটকের সংখ্যা আগের তুলনায় ২,৪৯৫ শতাংশ এবং ব্যাংককে ১৪২ শতাংশ বেড়েছে।

Bkash

ইউরোমনিটর ইন্টারন্যাশনালের সিনিয়র ম্যানেজার নাদেজদা পপোভা বলেছেন, মহামারির পর দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়া দেশগুলোর জন্য একটি আশীর্বাদ হতে পারে। তবে তিনি সতর্ক করে বলেছেন, সামনের বছরগুলোতে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, অস্থির মুদ্রাস্ফীতি এবং ভূ-রাজনৈতিক অস্থিরতা পর্যটন শিল্পের জন্য বাঁধা হয়ে দাঁড়াতে পারে।

ইউরোমনিটরের প্রকাশিত তালিকা অনুযায়ী ২০২৩ সালের শীর্ষ ২০টি জনপ্রিয় শহর হল:

Reneta JuneReneta June

১. প্যারিস, ফ্রান্স
২. দুবাই, সংযুক্ত আরব আমিরাত
৩. মাদ্রিদ, স্পেন
৪. টোকিও, জাপান
৫. আমস্টারডাম, নেদারল্যান্ডস
৬. বার্লিন, জার্মানি
৭. রোম, ইতালি
৮. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
৯. বার্সেলোনা, স্পেন
১০. লন্ডন, যুক্তরাজ্য
১১. সিঙ্গাপুর
১২. মিউনিখ, জার্মানি
১৩. মিলান, ইতালি
১৪. সিউল, সাউথ কোরিয়া
১৫. ডাবলিন, আয়ারল্যান্ড
১৬. ওসাকা, জাপান
১৭. হংকং
১৮. ভিয়েনা, অস্ট্রিয়া
১৯. লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র
২০. লিসবন, পর্তুগাল

Scroll to Top