সন্তানের যে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন না

সন্তানের যে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন না

ব্যক্তিগত পরিচয় বহন করে এমন কিছু শেয়ার করবেন না

আপনার সন্তানের হাতের লেখার কোনো ছবি ফেসবুক ও ইনস্টাগ্রামে দিলেন। সেখানে লেখা ‘আজ আমার পঞ্চম জন্মদিন’। আপনার সন্তান বড় হচ্ছে! আপনার কাছে হয়তো ব্যাপারটা খুবই উপভোগ্য।

আবার ধরুন, আপনার গাড়ির লাইসেন্স পাওয়ার খুশিতে লাইসেন্স কার্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। একবার ভাবুন তো, ওই কার্ডের মধ্যে আপনার কী কী তথ্য যাচ্ছে। এসব তথ্য ঝুঁকিতে ফেলতে পারে আপনার ও আপনার সন্তানের জীবনকে। জন্মতারিখ, জন্মস্থান বা পুরো নাম আমরা অনেক গুরুত্বপূর্ণ বা স্পর্শকাতর বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ভাবুন, আপনার সন্তানের এই তথ্যগুলো আগে থেকেই কেউ সংগ্রহ করে রেখেছে, যাতে তারা এর অপব্যবহার করতে পারে।

Scroll to Top