‘আমাদের জুবায়েরপন্থী বলবেন না’

‘আমাদের জুবায়েরপন্থী বলবেন না’

সংবাদ সম্মেলনে মুফতি আমানুল হক বলেন, ‘তাঁদের (সাদ অনুসারী) ও আমাদের বিরোধ বা বিভক্তির একটি বড় কারণ, তাঁরা (সাদ অনুসারী) একজন ব্যক্তিকে মেনে চলেন। আর আমরা একটা জামাতকে মেনে চলি, যে জামাতের সবাই মিলে পরামর্শ করেন। কিন্তু আমাদের বলা হয় জুবায়েরপন্থী বা অনুসারী। আমরা এর আগে বিভিন্নভাবে সাংবাদিক ভাইদের অনুরোধ করেছিলাম, যেন আমাদের কোনো পন্থী বা অনুসারী না বলে শুরায়ে নেজাম বলা হয়। কারণ আগামীকাল যদি জুবায়ের সাহেব ইন্তেকাল হয়েও যান, তবুও এ জামাত থেকে যাবে। আমরা জুবায়ের সাহেবকে ফলো করি না, বরং জুবায়ের সাহেবসহ আমরা সবাই পরামর্শ করে একটা জামাত ফলো করি। এ কারণে আমাদের জুবায়েরপন্থী না বলা হোক।’

তাবলিগ জামাতের দুই পক্ষের বিরোধে এবারও ইজতেমা হচ্ছে আলাদাভাবে। প্রথম পর্বে নেতৃত্ব দিচ্ছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। পাকিস্তান থেকে আসা মাওলানা আহমদ বাটলার আমবয়ানের মধ্য দিয়ে শুক্রবার ফজরের নামাজের পর শুরু হয়েছে এ পর্ব। রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ পর্বের ইজতেমা। দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি। এ পর্বে নেতৃত্ব দেবেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

Scroll to Top