২ গোলে এগিয়ে থাকা সিটিকে রুখে দিল প্যালেস

২ গোলে এগিয়ে থাকা সিটিকে রুখে দিল প্যালেস

টানা ৪ ম্যাচে জয়হীন থাকার পর গত সপ্তাহে লুটনকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু আজ আবার ড্র নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার দল। ২-০ গোলে এগিয়ে যাওয়া সিটি নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে শেষ পর্যন্ত ২-২-এ ড্র করেছে।

চোটের কারণে আর্লিং হলান্ড ছিলেন না। পেপ গার্দিওলা মূল স্ট্রাইকার হিসেবে খেলিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে। তাঁর পেছনে বের্নার্দো সিলভা, ফিল ফোডেন ও জ্যাক গ্রিলিশ। আলভারেজ পারেননি, পারেনি সিটিও।

Scroll to Top