১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রবেশপত্র প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গতকাল শুক্রবার রাত ১২টার পর থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে।

পরীক্ষার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন। প্রবেশপত্র প্রিন্ট করে পরীক্ষায় অংশ নিতে হবে।

এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে। সকালে স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা এবং বিকেলে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য এই দুই ওয়েবসাইটে www.ntrca.gov.bdhttp://ntrca.teletalk.com.bd জানা যাবে।

Scroll to Top